ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে সৎ ছেলের আঘাতে সৎ মা নিহত, আটক ৩

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে গোয়ালেরচর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামে মার্জিয়া খাতুন (৬০) নামে এক মহিলা খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মার্জিয়া খাতুন (৬০) তার বাবার বাড়ি থেকে ৩২ শতক জমি পান। ১৩ ডিসেম্বর দিবাগত রাতে সেই জমি দখল করে বসতবাড়ি নির্মাণ করেন তার সতীনের ছেলে আলাল উদ্দিন ও দুলাল মিয়া। ১৪ ডিসেম্বর সকালে মার্জিয়া জমিতে গেলে সতীনের ছেলেরা হামলা করে। হামলায় গুরুতর আহত হন মার্জিয়া খাতুন।

পরে হাসপাতালে নেওয়ার পর ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মার্জিয়াকে মৃত ঘোষণা করেন।

ইসলামুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোস্তফা (৩০), কামরুল (২০) ও দানেছ আলীকে (৩০) আটক করেছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে সৎ ছেলের আঘাতে সৎ মা নিহত, আটক ৩

আপডেট সময় ০৭:১৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩