ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে হানাদার মুক্ত দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।ছবি: বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৮ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়।

সকালে মুক্তিযোদ্ধাদের নিয়ে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়াম এসে শেষ হয়। পরে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের দ্বিতীয় তলার হল রুমে মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

এসময় মেলান্দহে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক প্রমুখ।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে হানাদার মুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৫:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩