ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১৮ রানের জয় চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবের

ম্যাচসেরার ক্রেস্ট গ্রহণ করেন চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবের আমির।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম :

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে আয়োজিত মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে ৫ ডিসেম্বর অনুষ্ঠিত ম্যাচ ১৮ রানে জিতেছে চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব।

৫ ডিসেম্বর ২৬ নম্বর ম্যাচে অংশ নেয় হাবিব ক্রিকেট একাডেমি ও চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাব। টসে জিতে চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠান হাবিব ক্রিকেট একাডেমির অধিনায়ক আশিক।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক রনির দল ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮ রান করে।(আমির ১৯, মেহেদী ১৮, সিয়াম ১৭, নাজিবুল ১২, রানা ১২, রনি ১২, নাঈম ৩/২৫, শাওন ২/৩৫, রনি ১/১৯, মনির ১/২৪)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে হাবিব ক্রিকেট একাডেমি। কিন্তু তারা ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১১০ রান করে। ফলে চন্দ্রিমা ১৮ রানে ম্যাচ জিতে যায়। (মনির ৪৪, দীপ ২৯, রিয়াদ ২/১১, নাহিদ ১/৩০, শাকিল ১/১২, আমির ১/১৭, রানা ১/১৮)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আমির। আম্পায়ারের দায়িত্ব পালন করেন হাফিজুর রহমান টিপু ও জাহাঙ্গীর আনোয়ার।

ম্যাচসেরার হাতে ক্রেস্ট তুলে দেন আম্পায়ার হাফিজুর রহমান টিপু, টুর্নামেন্ট কমিটির সদস্য হাসান আলী ও টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন শ্যামল।

জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে মরহুম মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট। সারাদেশ থেকে ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করেছেন মরহুম মোশাররফ হোসাইনের ছেলে ম্যাপ পেপার বোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ ইবনে মোশাররফ মুলার।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মোশাররফ হোসাইন টি-২০ গোল্ডকাপ : ১৮ রানের জয় চন্দ্রিমা হাউজিং স্পোর্টিং ক্লাবের

আপডেট সময় ০৭:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩