ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীতা ঘোষণা করা হয়েছে। জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ। তিনি ৫ বারের সংসদ সদস্য আবুল কালাম আজাদকে হটিয়ে এই আসনে নৌকার মাঝি হলেন।

২৬ নভেম্বর বিকালে প্রার্থীতা ঘোষণার পর থেকে বকশীগঞ্জে নূর মোহাম্মদের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নূর মোহাম্মদ দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের উচ্ছ্বাস দেখা দেয়। অনেকের চোখে আনন্দের অশ্রু ঝরতে দেখা যায়।

মিষ্টি বিতরণ

আনন্দ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু, সাবেক সদস্য মনিরুজ্জামান মনির, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা শোয়েব আল হাসান সজলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আনন্দ মিছিল

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নজরুল ইসলাম জানান, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের মাঝে ঈদের আনন্দ শুরু হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসী চির কৃতজ্ঞ।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। জামালপুর-১ আসনে তিনি জনমানুষের নেতা নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়ায় গণমানুষের আশার প্রতিফলন ঘটেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

জামালপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন নূর মোহাম্মদ

আপডেট সময় ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩