ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় স্বস্তিতে রয়েছে মানুষ : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদান করছে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে বছরে ৫৭ হাজার ২২৩ কোটি টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভাগ নানা কর্মসূচির মাধ্যমে এসব ভাতা ও খাদ্য সহায়তা দিচ্ছে।

প্রতিমন্ত্রী ৬ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের মাওলানা সিরাজুল ইসলাম ইসলামিক একাডেমি মাঠে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মা ও শিশু সহায়তা ভাতা, ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ও অন্যান্য সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইসলামপুরে শেখ হাসিনা হেলথ টেকনোলজি, যমুনা নদীর তলদেশ দিয়ে ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে চরাঞ্চল মানুষের স্বস্তি এনেছে। উপজেলা জুড়ে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে উন্নয়ন চলমান রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে শেখ হাসিনার নৌকা ভোট দেওয়ার অনুরোধ জানান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুর রহমানেন সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি আশরাফ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপ-প্রচার সম্পাদক জিয়াউল হক জুয়েল, জুয়াদুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক হাসমত আলী প্রমুখ বক্তব্য রাখেন।

এতে ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সুবিধাভোগীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় স্বস্তিতে রয়েছে মানুষ : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩