ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

দেওয়ানগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের দুই দিন পর নুসরাত জাহান হাবিবা আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সীমান্তবর্তী ডাংধুরা ইউনিয়নের বাঘারচর বেপারী পাড়া এলাকায় ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নুসরাত জাহান হাবিবা উপজেলার ডাংধরা ইউনিয়নের বেপারী পাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

জানা গেছে, ৯ সেপ্টেম্বর শনিবার সকালে তার বাবার সাথে দোকানে গিয়ে একা বাড়ি ফিরার পথে হাবিবা রাস্তা থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে তার বাবা আশরাফুল ইসলাম ১০ সেপ্টেম্বর বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের অভিযোগে হাবিবাকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক ইউনিট অভিযান পরিচালনা করে। নিখোঁজের দুইদিন পর ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে তার লাশ দেখে স্বজনরা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস সত্যতা নিশ্চিত করে জানান, ১১ সেপ্টেম্বর দুপুরে শিশুটির লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

দেওয়ানগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩