ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী কে রালা জানানা গুসমাও বলেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শিখতে চান যে- কীভাবে জনগণের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক কল্যাণ নিশ্চিত করা যায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিমুর লেস্তের দিলিতে গুসমাওয়ের অফিসে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কীভাবে ১৭ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ নিশ্চিত করা যায়- সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমার শেখা দরকার ।’

২৯ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে গুসমাও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ পূর্ব তিমুরের মানুষের হৃদয়ে রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সাফল্যগুলো নিছক কোন ঘটনা নয়, বরং তাঁর প্রতিশ্রুতি ও লক্ষ্যযুক্ত পদ্ধতির কারণে এগুলো অর্জিত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য, শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সহযোগিতা সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। তিমুরের প্রধানমন্ত্রী এ সকল ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে গুসমাও বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সংকট সমাধানে কিছু বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরেন।

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী আগামী বছর বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করলে পররাষ্ট্রমন্ত্রী এই সিদ্ধান্তকে উষ্ণভাবে স্বাগত জানান।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার কাছে শিখতে চাই : পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৪:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩