ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র মৃত্যুবার্ষিকী ৩০ আগস্ট

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

মরহুম আইনজীবী নজরুল ইসলাম দুলু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর

৩০ আগস্ট জামালপুরের প্রথিতযশা এবং প্রখ্যাত আইনজীবী নজরুল ইসলাম দুলু’র ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী। ২০০৯ সালের ৩০ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের দক্ষিণ ইয়র্কশায়ার মন্টাগো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি সুদীর্ঘ বছর অত্যন্ত সুনামের সাথে আইন পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মরহুম নজরুল ইসলাম দুলু একাধিকবার জামালপুর আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। জামালপুর জেলা বার এর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি জেলা ন্যাপ এর সভাপতি হিসেবেও দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি হিসেবে জামালপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অপরিসীম অবদান রেখেছেন তিনি।

মরহুম নজরুল ইসলাম দুলু’র চার ছেলে। তাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্র প্রবাসী। বড় ছেলে রাফিউল ইসলাম রাফি জুরিস ডক্টর ডিগ্রি অর্জন করে যুক্তরাষ্ট্রে আইনপেশায় নিয়োজিত রয়েছেন, মেঝো ছেলে মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু ব্যবসায়ী ও বাংলারচিঠিডটকম এর প্রকাশক, তৃতীয় ছেলে শুভ চিকিৎসক হিসেবে সুদূর প্রবাসে সুনাম অর্জন করছেন এবং সবার কণিষ্ঠ ছেলে সাদমান ইসলাম শান্ত।

আইনজীবী নজরুল ইসলাম দুলু মুক্তিযুদ্ধের চেতনায় দেশে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানে অকাতরে সাহায্য সহযোগিতা করতেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় তার ছেলেরা সকলের কাছে দোয়া চেয়েছেন। বাংলারচিঠিডটকম পরিবার মরহুমের জান্নাতুল ফেরদৌস কামনা করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

আইনজীবী নজরুল ইসলাম দুলু’র মৃত্যুবার্ষিকী ৩০ আগস্ট

আপডেট সময় ০৯:৪৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩