ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৩ মাদক কারবারি আটক

আটক ৩ মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

আটক ৩ মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জে ভারতীয় ৮ বোতল মদসহ সুজন (১৯), শাহীন আলম (২৩) ও স্বপন মিয়া (২২) নামে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২৮ আগস্ট ভোরে সীমান্তবর্তী কূদমতলি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে মোটরসাইকেল তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ২৮ আগস্ট ভোরে সীমান্ত এলাকায় যানবাহন তল্লাশীর সময় রৌমারী থেকে ছেড়ে আসা মোটরসাইকেল তল্লাশী করে তিন মাদক কারবারিকে ভারতীয় মদসহ আটক করেন পুলিশ সদস্যরা।

মাদক কারবারিরা উপজেলার দক্ষিণ মাখনেরচর গ্রামের মাহবুবের ছেলে সুজন মিয়া (১৯), একই গ্রামের মাহফুজুল হকের ছেলে শাহীন আলম (২৩) ও মৃত আব্দুল মজিদ মেম্বারের ছেলে স্বপন মিয়া (২২)।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিব সাত্তি সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদেরকে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় ২৮ আগস্ট দুপুরে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৪৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩