ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সাবেক মেয়র শাহনেওয়াজের দাফন সম্পন্ন

শাহনেওয়াজ শাহানশাহ্

শাহনেওয়াজ শাহানশাহ্

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহনেওয়াজ শাহানশাহের দাফন সম্পন্ন হয়েছে। ২৫ আগস্ট দিবাগত রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার ঠোটাপাড়ায় তার বাসায় মারা যান তিনি। ২৬ আগস্ট সকালে তার মরদেহ উদ্ধার করে স্বজনদের দাবির প্রেক্ষিতে মরদেহের ময়নাতদন্ত করিয়ে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।

জানা গেছে, সাবেক মেয়র শাহনেওয়াজ ২৫ আগস্ট রাতে দেওয়ানগঞ্জ পৌর শহরের চর ভবসুর ঠোটাপাড়া গ্রামে তার নিজ বাসায় দ্বিতীয় স্ত্রী শীলাকে নিয়ে রাতে খেয়ে শুয়ে পড়েন। ২৬ আগস্ট সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি রহস্যজনক মনে হওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় জানালে পুলিশ তার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

এদিকে ২৬ আগস্ট রাতে পৌর শহরের আজিমনগর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. হাবিব সাত্তি এ প্রতিবেদককে জানান, শাহনেওয়াজ শাহান শাহের মৃত্যু নিয়ে প্রথম স্ত্রী কাকলী আক্তার ও অন্যান্য স্বজনদের সন্দেহ দেখা দেওয়ায় তাদের সম্মতিতেই মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার মরদেহের ময়নাতদন্ত করানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

সাবেক মেয়র শাহনেওয়াজের দাফন সম্পন্ন

আপডেট সময় ১১:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩