ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

নারী ফুটবল বিশ্বকাপ : ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।

বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।

২০ আগস্ট অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা।

২০১৫ সালে কানাডায় বিশ্বকাপে অভিষেক হয়েছিল স্পেনের। প্রথমবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে নকআউট পর্বে উঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। নিজেদের তৃতীয় আসরে অংশ নিয়েই বিশ্বকাপ জিতল স্পেন।

গত ২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেনপার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হয় নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ একমাস লড়াই শেষে ২০ আগস্ট ফাইনালের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পর্দা নামে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

নারী ফুটবল বিশ্বকাপ : ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

আপডেট সময় ০৭:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩