ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। ৫ আগস্ট রাশিয়ার গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

মেরিটাইম রেসকিউ সেন্টারের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।

তাস জানায়, জাহাজটি থেকে কোন তেল পড়ে যায়নি। জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।

মস্কো টাইম জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে। আর জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারি রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভøাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রাশিয়ার ট্যাঙ্কার লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

আপডেট সময় ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩