ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর মসনদে বসাতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

শোকসভায় বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর মসনতে বসাতে হবে। সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্য দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে ঐক্যমত পোষণ করতে হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।

৫ আগস্ট সকালে জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি। জিলবাংলা সুগারমিল ট্রেনিং কমপ্লেক্সে চিনি কল আখচাষী কল্যাণ সমিতি এই সভার আয়োজন করে।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে, আর কোনো চিনিকল বন্ধ হবে না। মিলকে টিকিয়ে রাখতে হলে আখের উৎপাদন বৃদ্ধি করতে হবে।

জিল বাংলা চিনিকল আখ চাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিল বাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান, মহা-ব্যবস্থাপক (কৃষি) আনোয়ার হোসেন, বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হানুল হক, আখচাষী দলিলুল রহমান, তারেক মাহমুদ প্রমুখ।

সাধারণ সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠি হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের অগ্রযাত্রায় শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রীর মসনদে বসাতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩