ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে : কিয়েভ

বাংলারচিঠিডটকম ডেস্ক : কিয়েভের মেয়র ২ আগস্ট বলেছেন, রাশিয়া রাতে ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কিয়েভের অনেক এলাকার ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাজধানীতে শত্রুপক্ষের হামলা এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে সোলোমিয়ানস্কি এলাকার একটি অনাবাসিক ভবনের ক্ষতি হয়েছে।’

কিয়েকভের ব্যস্ত সোলোমিয়ানস্কি এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।

ক্লিৎস্কো বলেন, রাশিয়ার ড্রোন হামলায় ‘সভিয়াতোশিনস্কি এলাকার একটি গাছে আগুন ধরে যায়। তবে এসব ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি।

এএফপি’র এক সংবাদদাতা রাত তিনটার দিকে কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

কিয়েভ নগরীর সামরিক প্রশাসন জানায়, গোলসিভস্কি এলাকায় একটি ড্রোনের কিছু অংশ পড়ে থাকতে দেখা যায় এবং সেখানে ড্রোন হামলায় একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।

তারা আরো জানায়, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।

এরআগে প্রশাসন ড্রোন হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক করে দেয়।

বিস্তারিত উল্লেখ না করে আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় আরো জানায়, ২ আগস্ট দক্ষিণ ওডেসা অঞ্চলও ড্রোন হামলার শিকার হয়েছে।

এদিকে রাশিয়া বলেছে, মস্কো, ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরে বিভিন্ন জাহাজ ইউক্রেনের ড্রোন হামলার শিকার হওয়ার একদিন পর এসব হামলা চালানো হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে : কিয়েভ

আপডেট সময় ০৬:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩