ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বিএনপি-জামায়াত হেফাজত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : আবুল কালাম আজাদ এমপি

বকশীগঞ্জে জিও ব্যাগ স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, বিএনপি, জামায়াত, হেফাজত, হিজবুত তেহরিক ও চরমোনাই পীর আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

তারা ২০১৩, ’১৪ ও ’১৫ সালের মত আবারও জ্বালাও পোড়াও করতে চায়। আবারও মানুষের ওপর পেট্রল বোমা মারতে চায়। কিন্তু আপনারা (বিএনপি) আন্দোলন করেন, সংগ্রাম করেন ভাঙচুর করতে পারবেন না।

উপজেলা প্রশাসনের আয়োজনে তিনি জামালপুরের বকশীগঞ্জে ১ আগস্ট বেলা ১১টায় নিলাখিয়া ইউনয়নের দক্ষিণ কুশল নগর গ্রামের দশানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন উপলক্ষে অনেক ষড়যন্ত্র চলছে তাই আপনাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

দশানী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি সাখাওয়াত হোসেন সাকা, যুগ্মসাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আইনজীবী ইসমাইল সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আতাবুজ্জামান হেলাল, নিলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা, যুগ্মসাধারণ সম্পাদক নওরোজ মিয়াসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান সজিব এন্টারপ্রাইজ ৬০ লাখ টাকা ব্যয়ে নদী ভাঙন রোধে ২০০ মিটার পর্যন্ত ১৩ হাজার ৫০০ জিও ব্যাগ স্থাপন করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বিএনপি-জামায়াত হেফাজত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : আবুল কালাম আজাদ এমপি

আপডেট সময় ০৮:১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩