ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রবল বর্ষণে চীনের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রবল বর্ষণের কারণে চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের আরো একটি শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ভয়ংকর ঘূর্ণিঝড় ডকসুরি ২৮ জুলাই থেকে চীনের উত্তরাঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে। এটি টাইফুন হিসেবে ফিলিপাইনে আঘাত হানার পর দক্ষিণাঞ্চীয় ফুজিয়ান প্রদেশে প্রবেশ করে।

বেইজিংসহ এর আশেপাশের এলাকায় প্রবল বৃষ্টির কারণে কর্মকর্তারা বন্যা, ভূমিধস, নদীর পানি উপচে পড়াসহ কাদাধসের মতো সম্ভাব্য বিপদজনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।

দেশটির সরকারি সংবাদ মাধ্যমে বলা হয়েছে, বেইজিংয়ের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ২৭ হাজার এবং প্রতিবেশী হেবেই প্রদেশের রাজধানী শিজিয়াজুয়াং থেকে ২০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলের লাখ লাখ লোক সর্বোচ্চ সতর্কতা রেড এলার্টের মধ্যে রয়েছে। অন্তত ৩১ জুলাই সন্ধ্যা পর্যন্ত প্রবল বৃষ্টির আশংকা করা হচ্ছে।

৩০ জুলাই বেইজিংয়ের বাসিন্দাদের নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ২০১১ সালের পর এ প্রথম এ ধরনের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

উল্লেখ্য দেশটিতে ২০২১ সালের প্রবল বন্যার পর থেকে কর্তৃপক্ষ তীব্র বর্ষণের বিষয়ে সতর্ক রয়েছে। মধ্য চীনের ওই বন্যায় তিনশ’র বেশি লোক প্রাণ হারিয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রবল বর্ষণে চীনের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে

আপডেট সময় ০৬:৫৪:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩