ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

এবার বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : ২০২২ বিশ্বকাপ ফুটবলে বাছাইপর্বে প্রথম রাউন্ডের প্লে-অফে লাওস–বাধা পেরিয়ে সেবার দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ প্রথম রাউন্ডে পেয়েছে মালদ্বীপকে। খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৭ অক্টোবর।

২৭ জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসির সদর দপ্তরে এশীয় অঞ্চলের ড্রয়ে সবাই সবার প্রতিপক্ষ খুঁজে পেয়েছে।

মালদ্বীপ ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৪তম স্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১৮৯তম স্থানে। মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক সময়ে সুখস্মৃতি রয়েছে হাভিয়ের কাবরেরার দলের। সাফ ফুটবলে গ্রুপ পর্বে ৩-১ গোলে জয় আছে।

প্রথম রাউন্ডের বাধা পেরোনো ১০টি দল দ্বিতীয় রাউন্ডে যোগ দেবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ২৬ দলের সঙ্গে। ৩৬ দল দ্বিতীয় রাউন্ডে খেলবে ৯ গ্রুপে ভাগ হয়ে। প্রতি গ্রুপে থাকবে চারটি দল। দ্বিতীয় রাউন্ডে উঠতে পারলে বাছাইপর্বে আরও ৬টি ম্যাচ নিশ্চিত হবে বাংলাদেশের।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

এবার বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

আপডেট সময় ০৩:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩