ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে কৃষি ও ক্ষুদ্র ঋণ দিল রূপালী ব্যাংক

ঋণগ্রহীতাদের কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক লিমিটেড আরামনগর শাখার উদ্যোগে প্রকাশ্যে কৃষি ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

২৬ জুলাই দুপুরে আরামনগর বাজারের জয়া টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য ও নিরাপত্তা খাতে একজনকে ২ লাখ ও সাতজনকে ৭ লাখ টাকা কৃষি ঋণের চেক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক ও জামালপুর জোনাল প্রধান মোহাম্মদ মনোয়ার হোসেন।

আরামনগর শাখার ব্যবস্থাপক তারেক হাসান মনিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ্জাহান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরিষাবাড়ী শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, ব্যবসায়ী সোহেল রানা প্রমুখ। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে কৃষি ও ক্ষুদ্র ঋণ দিল রূপালী ব্যাংক

আপডেট সময় ০৬:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩