ঢাকা ০২:০৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

যমুনার পানি বাড়ছে, ইসলামপুরে নিচু এলাকা প্লাবিত

যমুনার পানি বেড়ে ইসলামপুরে নিচু এলাকা প্লাবিত। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: উজানের ঢল, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে জামালপুরে ইসলামপুরে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। প্রতিনিয়তই নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পানি লোকালয়ে ঢুকে পড়ছে। গবাদিপশুর চারণভূমিসহ ডুবে যাচ্ছে ফসলি জমি।

১৫ জুলাই সরেজমিনে দেখা যায়, উপজেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশ কিছু এলাকায় পানিবন্দি শঙ্কায় রয়েছে অনেক পরিবার। বন্যা আতংকে দিন কাটাচ্ছেন নদীর পাড়ের মানুষরা।

বন্যা কবলিত ইসলামপুর উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া ইউনিয়নের একাধিক ব্যক্তি বলেন, গত কয়েক দিন থেকে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফসলি জমি ও ঘর বাড়িতে পানি ঢুকে পড়েছে। খাবার পানিসহ গবাদিপশুর খাবারের সংকটে পড়ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী আরও দুইদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান রুমান জানান, বন্যা মোকাবিলায় সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

যমুনার পানি বাড়ছে, ইসলামপুরে নিচু এলাকা প্লাবিত

আপডেট সময় ০৮:০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩