ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জামালপুর পৌরসভা

কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক কৃতি খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ জুন সকালে মির্জা আজম অডিটোরিয়ামে জামালপুর পৌরসভার পক্ষ থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

জামালপুর পৌসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।

কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।ছবি: মেহেদী হাসান

আলোচনা সভার পূর্বে পদক অর্জনকারী খেলোয়াড়দের হাতে সংবর্ধনা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

জানা যায়, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত “স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস” এ অংশগ্রহণকারী জামালপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিযোগীর মধ্যে ১১ জন স্বর্ণ, ১ জন রৌপ্য ও ১ জন ব্রোঞ্জ পদক অর্জন করায় এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পদক অর্জনকারী খেলোয়াড়দেরকে এ সংবর্ধনা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দিল জামালপুর পৌরসভা

আপডেট সময় ০৭:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩