ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ সামগ্রী অসহায়দের মাঝে বিতরণ করেন মুরাদ হাসান এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পে থাকা দুঃস্থ ও অসহায় সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ জুন বিকালে উপজেলার বগারপাড়, রেলি ব্রীজসহ বিভিন্ন এলাকায় ঈদুল আজহা উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের প্রায় সাড়ে তিন শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ডা. মুরাদ হাসান।

এসময় আশ্রয়ণ প্রকল্পে থাকা প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি গরুর মাংস, নগদ ১ হাজার টাকা, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী দেওয়া হয়।

ঈদ সামগ্রী পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বলেন, ঈদের আগে হঠাৎ করে উপহার পাব, সেটা কোনোভাবেই চিন্তা করিনি। উপহার পেয়ে তারা অনেক খুশি বলে জানান।

এসময় স্থানীয় সংসদ সদস্য মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এসব উপহার বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এ প্রয়াস।

ঈদ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

সরিষাবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩