ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

চীনে কয়লা খনি ধসে ৫৩ জন নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় ফেব্রুয়ারিতে একটি কয়লা খনির আংশিক ধসে পড়ার ঘটনায় দেশটি ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত এ কয়লা খনিতে ধসের ওই ঘটনায় অনেক মানুষ নিখোঁজ হয়েছিল।

এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তুপের ভিতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ ব্যাপারে আর কোন তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি ২১ জুন জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোন লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করা হয়েছে।’

আরো বলা হয়, ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এ খনি দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটে।

আলক্সা গিল কম জনবহুল একটি এলাকা যার অর্থনীতি মূলত খনি শিল্পের উপর নির্ভর করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

চীনে কয়লা খনি ধসে ৫৩ জন নিহত

আপডেট সময় ০৯:৩৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩