ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী : মোমেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, আমন্ত্রণ পেলে বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী। ব্রিকস হচ্ছে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা, এই পাঁচটি দেশের একটি অর্থনৈতিক জোট।

তিনি ১৯ জুন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমাদেরকে তারা আমন্ত্রণ জানালে আমরা অবশ্যই যোগ দেব। ব্রিকস নেতারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়াসহ আটটি উদীয়মান অর্থনীতির দেশকে জোটে অন্তর্ভুক্ত করার কথা ভাবছেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ব্রিকস নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা বিভিন্ন উৎস থেকে আরও অর্থ চাই। যদি তারা (ব্রিকস) আমাদেরকে আমন্ত্রণ জানায় .. আমি মনে করি আমরা এটিকে স্বাগত জানাব।’

এর আগে জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে, চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে পারে।

মোমেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি পান্ডোরের আমন্ত্রণে ফ্রেন্ডস অফ ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন।

সেখানে তিনি বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে বিভিন্ন দেশ আঞ্চলিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা বাড়াতে উদ্বুদ্ধ হচ্ছে।

ব্রিকস নেতারা ২২-২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। জোহানেসবার্গে স্যান্ডটন কনভেনশন সেন্টারে (এসসিসি) শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্রিকস-এ যোগ দিতে আগ্রহী : মোমেন

আপডেট সময় ১০:২০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩