ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘আমার রক্তে বাঁচলে প্রাণ, করবো না কেনো রক্তদান’ এই স্লোগান সামনে রেখে ১৪ জুন জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালন করা হয়। ‘স্বেচ্ছায় রক্তদানে জামালপুর’ সংগঠনের ব্যানারে সকাল সাড়ে ১১টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহর পদক্ষিণ শেষে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছায় রক্তদানে জামালপুর সংগঠনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. আছাদ নূর, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. তরিকুল ইসলাম রনি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামিম ইফতেখার, স্বেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

রক্তদাতা দিবসের এবারের প্রতিপাদ্য— ‘রক্ত দান করুন, দান করুন প্লাজমা, যতবার সম্ভব গ্রহণ করুন, জীবন বাঁচানোর এ অনন্য সুযোগ।’

সমাবেশে বক্তারা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মুমূর্ষু রোগী ছাড়া রক্তের প্রয়োজনীয়তা অন্যকেউ উপলব্ধি করতে পারে না। এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে রোগীর প্রাণ। সক্ষম প্রতিটি ব্যক্তিই রক্তদান করতে পারে। রক্তদানের কোন খারাপ দিক নাই। সুস্থ এবং দীর্ঘজীবন বেঁচে থাকার অন্যতম উপায় হলো নির্দিষ্ট বয়স পর্যন্ত নিয়মিত রক্তদান করা করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালিত

আপডেট সময় ০৮:১৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩