ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব জামালপুরে দুর্গাপূজা উদযাপনে সিআইডির তৎপরতা বকশীগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দুর্গাপূজা : প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও অনুদান বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান বাবুল ইসলামপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করলেন এমপি বাবু ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের নেতৃত্বে পাকিস্তান বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন ৯৯ বছরের বৃদ্ধা হেলগা ডাফি প্রযুক্তিগত সাফল্যে আবারও আলোচনায় মাস্ক মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারে সক্রিয় যুক্তরাষ্ট্র, লক্ষ্য রাশিয়া-চীনকে টেক্কা দেওয়া

জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

শোভাযাত্রা বের করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ এ প্রতিপাদ্য সামনে রেখে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ১২ জুন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।

আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ছবি: বাংলারচিঠিডটকম

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে শোভাযাত্রা, মানববন্ধন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জামালপুর সুইড ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মো. তানজিমুল ইসলাম, জামালপুর এপির এরিয়া ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের কর্মসূচি ব্যবস্থাপক (এপি) মিনারা পারভীন, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় পাল, ব্র্যাক জেলা সমন্বয়ক মুনির খান, এনএসভিসি জামালপুর সদর উপজেলা সমন্বয়কারী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রামের সিডিও সাব্বির হোসেন। অনুষ্ঠানে শ্রমজীবী শিশু, অভিভাবকসহ বিভিন্ন অংশীজনের ৭০ জন অংশ নেন।

শিশুশ্রম প্রতিরোধ দিবসের শুরুতেই চালাপাড়া সুইড ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের ওয়াপদা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম
শ্রমজীবী শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

পরে সুইড ভবনের সভাকক্ষে শ্রমজীবী শিশুরা অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। ছবি আঁকা শেষে শিশুরা নিজেদের জীবন যুদ্ধের গল্প বলা শুরু করলে উপস্থিত অতিথি ও অভিভাবকরা আবেগ আপ্লুত হয়ে পড়েন।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা প্রাপ্তির ৫২ বছর পরেও দেশে লাখ লাখ শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। জামালপুর শহরেই অসংখ্য শিশু বিদ্যালয়ে যাবার সুযোগ না পেয়ে শ্রম বিক্রি করছে। যা আইএলও এবং বাংলাদেশের সংবিধান ও শিশু সুরক্ষা নীতিমালা বিরোধী। এ অবস্থা নিরসনে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও ভূমিকা রাখতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আপডেট সময় ০৬:১১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩