ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মেলান্দহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক/বালিকা (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ জুন বিকেল ৪টায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। মেলান্দহ উপজেলা প্রশাসন এ উদ্বোধনী খেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতানা যুঁথি, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক।

উদ্বোধনী খেলার প্রথম দিনে কুলিয়া ইউনিয়ন বনাম শ্যামপুর ইউনিয়ন, ঝাউগড়া ইউনিয়ন বনাম ফুলকোচা ইউনিয়ন, মেলান্দহ পৌরসভা বনাম মাহমুদপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন

আপডেট সময় ১০:৪২:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩