ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে বাল্যবিয়েবিরোধী ক্যাম্পেইন, গাছের চারা বিতরণ

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরকে বাল্যবিয়ে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে ২৩ মে মুভমেন্টের আওতায় বাল্যবিয়েবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলাম মোল্লা।

কিশোরীদের সাইকেল শোভাযাত্রা।মামুন।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, পৌরসভার কাউন্সিলর শাহিনুর রহমান, ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুজ্জামান, ইসলামপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার সজল গোমেজ, জামালপুর এপি ম্যানেজার সাগর ডি কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ।

গাছের চারা বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভাধীন রশিদপুর ইজ্জাতুন্নেছা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্যাম্পেইনে কিশোরীদের সাইকেল শোভাযাত্রা, এলাকাকে সবুজায়ন করা ও সন্তানদের জন্য ভবিষ্যৎ তহবিল গঠনের জন্য ২৫০ পরিবারের মাঝে গাছের চারা বিতরণ, বাল্যবিয়েবিরোধী গণনাটক প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে সদর উপজেলার লক্ষ্মীরচরে বাল্যবিয়েবিরোধী মনোজ্ঞ নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বাল্যবিয়ের বিরুদ্ধে গণসাক্ষর কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে কিশোর, কিশোরী, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ তিনশতাধিক মানুষ অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় বাল্যবিয়ে মুক্ত গ্রাম প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে বাল্যবিয়েবিরোধী ক্যাম্পেইন, গাছের চারা বিতরণ

আপডেট সময় ১০:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩