ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে বজ্রপাতে এক নারী নিহত

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে একজন নারী নিহত হয়েছেন। ২১ মে বিকেলে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের কৃষক ফুলু মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, মোর্শেদা বেগম ২১ মে বেলা ৩টার দিকে তাদের বাড়ির পাশে আগারী সেতু সংলগ্ন যমুনার শাখা নদীতে গোসল করে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রবৃষ্টি হচ্ছিল। পথে আকস্মিক তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার কারে বাড়িতে নিয়ে যায়। তিনি তিন সন্তানের জননী। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার চিনাডুলি বিট পুলিশিং এলাকার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) তারেক আহমেদ বাংলারচিঠিডটকমকে বলেন, চিনাডুলি ইউনিয়নে মোর্শেদা বেগম নামের একজন নারী বজ্রপাতে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বজ্রপাতে এক নারী নিহত

আপডেট সময় ০৮:১৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩