ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

চার ম্যাচ পর জয় পেলো কোলকাতা

বাংলারচিঠিডটকম ডেস্ক : টানা চার ম্যাচ হারের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয়ের দেখা পেয়েছে কোলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। ২৬ এপ্রিল রাতে নিজেদের অষ্টম ম্যাচে কোলকাতা ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। এ ম্যাচেও কোলকাতার হয়ে খেলার সুযোগ পাননি বাংলাদেশী লিটন দাস।

ব্যাঙ্গালুরুর মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানের বড় সংগ্রহ পায় কোলকাতা। দলের পক্ষে ২৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

এছাড়া অধিনায়ক নিতিশ রানা ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রিঙ্কু সিং ১০ বলে ১৮ এবং নামিবিয়ার ডেভিড ওয়াইস ৩ বলে ১২ রান করেন। এবারের আসরের চতুর্থবার ইনিংসে ২শর বেশি রান করলো কোলকাতা।

জবাবে ব্যাটিং ব্যর্থতায় ২০ ওভারে ৮ উইকেটে ১৭৯ রান তুলে ম্যাচ হারে ব্যাঙ্গালুরু। ওপেনার ও অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ ৫৪ রান করেন। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কোলকাতার স্পিনার বরুন চক্রবর্তী।

এই জয়ে ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে উঠলো কোলকাতা। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ব্যাঙ্গালুরু।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

চার ম্যাচ পর জয় পেলো কোলকাতা

আপডেট সময় ০৮:০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩