ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

সরিষাবাড়ীতে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী

ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানে অতিথি নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ঈদ পুনর্মিলনী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড এমপ্লোয়িজ ক্লাব মিলনায়তনে ২৫ এপ্রিল রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা শ্রমিক লীগ ও জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ।

আরো বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুণ অর রশিদ, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা শ্রমিক লীগ ও জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, যমুনা সার কারখানার শ্রমিকদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য এ ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ঈদ পুনর্মিলনী

আপডেট সময় ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩