ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

বেতমারিতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত একাধিক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ গাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

দুর্ঘটনায় নিহতদের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক ও পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালকসহ তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ৯ এপ্রিল সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের বেতমারী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে। নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সন্যাসীতলা নারকেলবাড়ি গ্রামের নারায়ণচন্দ্র বর্মনের ছেলে মোবাইল নেটওয়ার্ক টেকনিশিয়ান চঞ্চল চন্দ্র বর্মন (২৮), জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা গ্রামের আব্দুল করিমের ছেলে পিকআপের যাত্রী শাহ আলম (৪০) এবং সদরের শ্রীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে পিকআপ চালক মো. কাজল (২৫)। তারা সবাই গ্রামীণফোন কোম্পানির নেটওয়ার্ক সেক্টরে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গ্রামীণ ফোনের নেটওয়ার্কিংয়ের কাজ সেড়ে মোবাইল নেটওয়ার্ক টেকনিশিয়ান চঞ্চল বর্মণ পিকআপ গাড়িতে করে ৯ এপ্রিল ভোরে তাদের কর্মস্থল ময়মনসিংহে ফিরছিলেন। পথে মেলান্দহ উপজেলার বেতমারী এলাকায় সকাল পৌনে ৭টার দিকে দেওয়ানগঞ্জগামী লবণবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপ গাড়িটির মুুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ঘটনাস্থলেই তিনজন নিহত হন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় জানা গেছে। তাদের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

বেতমারিতে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত একাধিক

আপডেট সময় ০২:৫০:২২ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩