ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে সম্পর্কের বরফ গলার প্রশংসা শি’র

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিন পিং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রশংসা করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ২৮ মার্চ টেলিফোনে কথা বলার সময়ে তিনি এ প্রশংসা করেন।

সৌদি প্রেস এজেন্সির খবরে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

সৌদি আরব ও ইরানের মধ্যে গত সাত বছর ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় একটি চুক্তি হয়।

শিয়া ধর্মগুরু নিমর আল নিমরকে ২০১৬ সালে সৌদি আরব ফাঁসি দিলে ইরানীরা প্রতিবাদ বিক্ষোভ করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক মিশনে হামলা চালায়। এর জের ধরে সৌদি আরব ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

সম্পর্ক পুনরুদ্ধারে দু’দেশ যে চুক্তি ঘোষণা করেছে তাতে দু’মাসের মধ্যে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও সুন্নী সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দু’মাসের মধ্যে তাদের দূতাবাসগুলো খুলবে। এছাড়া ২০ বছর আগে স্বাক্ষরিত নিরাপত্তা ও সহযোগিতা চুক্তি বাস্তবায়ন করবে।

চুক্তি ঘোষিত হওয়ার পর এ প্রথম প্রকাশ্য মন্তব্যে শি বলেছেন, চীনের মধ্যস্থতায় যে সংলাপ শুরু হয়েছে, তা আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা জোরদারে বড়ো ধরনের ভূমিকা রাখবে।

যুবরাজ সালমান মঙ্গলবার উভয়পক্ষের মধ্যে প্রতিবেশীসুলভ সম্পর্ক উন্নয়নে সহযোগিতা প্রচেষ্টায় চীনা উদ্যোগে তার দেশের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য ইরান ও সৌদি আরবের মধ্যকার এ চুক্তি শি’র জন্যে বড়ো ধরনের অগ্রগতির প্রতিনিধিত্ব করছে। কারণ গত এক দশক ধরে ক্ষমতায় থেকে শি বৈশি^ক বিষয়ে চীনের সক্রিয় ভূমিকা আরো বাড়িয়ে তুলছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সম্পর্কের বরফ গলার প্রশংসা শি’র

আপডেট সময় ০৮:০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩