ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া দেন।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সব সময়’ এই প্রতিপাদ্যের আলোকে সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

৯ মার্চ উপজেলা প্রশাসন উপজেলা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এমএ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়। ইসলামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ওই মহড়া পরিচালনা করেন।

কলেজটির অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. খায়রুল ইসলাম প্রমুখ।

ফায়ার সার্ভিসের কর্মীরা এসময় ভূমিকম্প, সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া দেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া

আপডেট সময় ০৮:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩