ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর সিজেএম আদালতে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বিকেল সাড়ে ৪টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় নতুন সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা ও দায়রা জজ ফিতা কেটে উদ্বোধন করেন নতুন ওই সভাকক্ষটি। একই সঙ্গে উদ্বোধন করা হয় কোর্টের সহায়ক কর্মচারীদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালাও।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং সভাকক্ষ ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো. এহ্সানুল হক। একই সঙ্গে জামালপুরে বিচার বিভাগে যোগদান করায় তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ।

চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মো. শহিদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শিহাব উদ্দীন, যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ ও হুমায়ূন কবীর ও অতিরিক্ত জেলা দায়রা জজ সুলতান মাহমুদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

জামালপুর সিজেএম আদালতে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩