ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরে শারীরিকভাবে প্রতিবন্ধিতার শিকার বিশেষভাবে সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করেছে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র। জামালপুর জেলা কার্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, জেলা প্রতিবন্ধী অন্তর্ভুক্তিকরণ কমিটির সদস্য ও উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, সুইডের সাধারণ সম্পাদক অজয় পাল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।

এদিন আনুষ্ঠানিকভাবে ৯০ জনকে ৯০টি হুইলচেয়ার দেওয়া হয়। বিনামূল্যে হুইলচেয়ার পেয়ে তারা সরকারি প্রতিষ্ঠান জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র জানায়, জামালপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে গত দুই অর্থ বছরে ২১০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে। এছাড়া অন্যান্যদের মাঝে ডিজিটাল সাদাছড়ি, ইশারা উপকরণ, হিয়ারিং হেডও বিতরণ করা হয়েছে।

জানা যায়, অত্র প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরণের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফিজিও থেরাপি দেওয়া। এখানে বিনামূল্যে থেরাপি নিয়ে অসংখ্য মানুষ উপকার পাচ্ছে। এছাড়া শীতবস্ত্র বিতরণসহ প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ

আপডেট সময় ০৫:১৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩