ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রথম বিভাগ ক্রিকেট : জুন-২৬ ক্লাবকে ৪ উইকেটে হারায় মেরিলিবোন

বিজয়ী মেরিলিবোন ক্রিকে দল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের এ গ্রুপে ১৮ ফেব্রুয়ারি নিজেদের গ্রুপপর্বের প্রথম ম্যাচে জুন-২৬ ক্লাবের বিপক্ষে ৪ উইকেটের জয় পেয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগ অনুষ্ঠিত হচ্ছে।

জামালপুর ডিএসএ ক্রিকেট উপকমিটি সূত্র জানায়, ১৮ ফেব্রুয়ারি লিগের ষষ্ঠ ম্যাচে এ গ্রুপের ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব।

প্রথম ইনিংসে জুন-২৬ ক্লাব ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৪ রান। তাদের ব্যাটার আশিক সর্বোচ্চ ২৪ (৭০) রান ও আলী করে ১৫ (২৬) রান। প্রতিপক্ষ মেরিলিবোনের বোলার রাকিবুল ২৯ রান দিয়ে ৪ উইকেট ও স্বপন ১৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছে।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ব্যাটাররা ২২.৩ ওভারের মাথায় ৬ উইকেটের বিনিময়ে ১১৫ রান সংগ্রহ করে ম্যাচ জয়ী হয়। তারা ম্যাচ জিতেছে ৪ উইকেটে। এই দলের ব্যাটার মো. আবিদ ইসলাম সর্বোচ্চ ৪৫ (৪৯) রান ও মেহেদী ১৮ (২৮) রান করেছেন। প্রতিপক্ষ জুন-২৬ ক্লাবের বোলার যোবাইদুল ১৪ রান দিয়ে ৩ উইকেট ও নূরুল আমিন ২৫ রান দিয়ে নিয়েছে ১ উইকেট।

আজকে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের রাকিবুল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মুস্তাফিজুর রহমান টুকু ও মাহমুদুল হাসান শরিফ।

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বোলার রাকিবুল। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে বিজয়ী দলের বোলার রাকিবুলের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য হাফিজুর রহমান টিপু। এ সময় দুটি দলের কর্মকর্তা ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ১৯ ফেব্রুয়ারি মাঠে নামবে রিলেশন ও সিদ্দিকী স্টারস দল।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রথম বিভাগ ক্রিকেট : জুন-২৬ ক্লাবকে ৪ উইকেটে হারায় মেরিলিবোন

আপডেট সময় ০৯:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩