ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : বি গ্রুপে প্রথম জয়ের স্বাদ পেল মেরিলিবোন (অঙ্কুর)

বিজয়ী মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট দল। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগের বি গ্রুপে ১৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব। প্রতিপক্ষ ছিল ইত্যাদি ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এই লিগ অনুষ্ঠিত হচ্ছে।

ডিএসএ সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি লিগের পঞ্চম ম্যাচে বি গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইত্যাদি ক্লাব।

প্রথম ইনিংসে ইত্যাদি ক্লাব ৩৯.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৭ রান। তাদের ব্যাটার সালমান সর্বোচ্চ ৫০ (৮৫) রান ও রানা বাবু করে ১৬ (২৩) রান। প্রতিপক্ষ মেরিলিবোনের বোলার সেলিম আলদ্বিন পেয়েছে ২৪ রান দিয়ে ৩ উইকেট ও আহাদ পেয়েছে ১১ রান দিয়ে ২ উইকেট।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের ব্যাটাররা ৩৯.৪ ওভারের মাথায় ৯ উইকেটের বিনিময়ে ১৪৮ সংগ্রহ করে ম্যাচ জয়ী হয়। তারা ম্যাচ জিতেছে ১ উইকেটে।এই দলের ব্যাটার আলিম সর্বোচ্চ ৪৪ (৫৮) রান ও সৌম্য ২৩ (১৯) রান করেছেন। প্রতিপক্ষ ইত্যাদি ক্লাবের বোলার আব্দুল্লাহ ২৬ রান দিয়ে ৩ উইকেট ও মাহিন ২৭ রান দিয়ে নিয়েছে ২ উইকেট।

আজকে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের আলিম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মুস্তাফিজুর রহমান টুকু ও সোহেল রহমান।

ম্যাচসেরার পুরস্কার নেন বিজয়ী মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাবের ব্যাটার আলিম। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যাচ শেষে বিজয়ী দলের ব্যাটার আলিমের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন জামালপুর জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক মো. কাইউম । এ সময় দুটি দলের কর্মকর্তা ও ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

এবারের প্রথম বিভাগ ক্রিকেট লিগে জামালপুর জেলার ১২টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব, জামালপুর ক্রিকেট ক্লাব, রিলেশন, ফুলবাড়িয়া সমাজ কল্যাণ সংঘ, জুন-২৬ ক্লাব ও সিদ্দিকী স্টারস। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে মেরিলিবোন (অঙ্কুর) ক্রিকেট ক্লাব, রেনেসাঁ ক্লাব, কাছারীপাড়া ক্রিকেট ক্লাব, মুসলিমাবাদ স্পোর্টিং ক্লাব, ইত্যাদি ও বেস্ট ইলেভেন। ১৮ ফেব্রুয়ারি মাঠে নামবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব ও জুন-২৬ ক্লাব।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রথম বিভাগ ক্রিকেট লিগ : বি গ্রুপে প্রথম জয়ের স্বাদ পেল মেরিলিবোন (অঙ্কুর)

আপডেট সময় ০৮:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩