ঢাকা ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুর শহরে জেএসডির বিক্ষোভ মিছিল

জামালপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে জেএসডি জামালপুর জেলা শাখা।ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ‘অংশীদারিত্বের গণতন্ত্র’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জামালপুর জেলা শাখা। ১৭ ফেব্রুয়ারি বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দয়াময়ী মোড়ে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

জামালপুর জেলা জেএসডির সভাপতি শিক্ষাবিদ আমীর উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেএসডি জেলা শাখার সহ-সভাপতি কবি আশরাফ আলী, আব্দুল খালেক মাস্টার, সাধারণ সম্পাদক আইনজীবী তাজউদ্দিন সবুজ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেএসডি-ছাত্রলীগ নেতা সোহেল রানা।

সমাবেশে বক্তারা বলেন, অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের মাধ্যমে দেশের সকল নাগরিকের সমঅধিকার নিশ্চিত করা এখন জরুরি। সংসদ ভেঙ্গে দিয়ে সর্বজনগ্রাহ্য জাতীয় সরকার গঠন করে একটি স্মরণীয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্বচ্ছতা ফিরিয়ে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে জেএসডি বদ্ধপরিকর। দেশের সকল নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন-সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করে মৃধাপাড়া সড়কে জেলা জেএসডির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরাও অংশ নেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুর শহরে জেএসডির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩