ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ১৩ ফেব্রুয়ারি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বন্দুকধারীর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। পরে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ক্যাম্পাস পুলিশের অস্থায়ী উপ-প্রধান ক্রিস রজম্যান জানান, সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় সময় রাত ৮টার পরপরই মিশিগান স্টেট ইউনিভার্সিটির একটি ভবনের ভেতরে বেপরোয়া গুলি চালায়।

তারপর বন্দুকধারী পায়ে হেঁটে পার্শ্ববর্তী একটি ভবনে যায়। সেখানেও সে আরো গুলি চালায়।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে মিশিগান ইউনিভার্সিটি পুলিশ জানায়, ‘এ হামলায় তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, এতে পাঁচজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

রজম্যান সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, লোকটির গায়ের রং কালো এবং খাটো। সে লাল জুতা ও ডেনিমের জ্যাকেট পরা। তার মাথায় রয়েছে বেজবল ক্যাপ। বন্দুক হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়। কর্মকর্তারা জানান, ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম পরবর্তী ২৪ ঘণ্টা বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা অনেক বেড়ে যাওয়ার অংশ হিসেবে দেশটির বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা উদ্বেগজনকভাবে একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আগ্নেয়াস্ত্রের বিস্তার বেড়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্দুক হামলায় নিহত ৩, আহত ৫

আপডেট সময় ০৩:৩৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩