ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

আওয়ামী লীগের নেতারা বিএনপির মনোবল নষ্ট করার চেষ্টা করছে : এমরান সালেহ প্রিন্স

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলনে নাকি জনগণ নেই, আন্দোলনে জনগণ আছে কিনা আপনারাই তো ভালো জানেন। জনগণকে বিভ্রান্তি করার জন্য আজ আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় উল্টা-পাল্টা কথা বলে বিএনপির নেতাকর্মীদের মনোবল নষ্ট করার চেষ্টা করছে।

২৭ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে ৪ ফেব্রুয়ারি ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স আরো বলেন, উল্টা-পাল্টা কথা বলে যারা রাজনীতির অঙ্গনকে কলুষিত করতে চায়, তারা আবার বলে আমরা নাকি ভুয়া, যারা ভুয়া নির্বাচন করে ক্ষমতায় আছে তারাই হলো ভুয়া। যারা নিজেরা ভুয়া তারা অন্যকেও ভুয়া মনে করেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সামনে আরও কঠোর কর্মসূচি আসবে আর ওই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে আমাদের মানসিকভাবে প্রস্তুতিগ্রহণ করতে হবে। তিনি আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ওই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকার শামীমের সভাপতিত্বে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, যুগ্ম-সধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন প্রমুখ। প্রস্তুতি সভায় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নেতারা বিএনপির মনোবল নষ্ট করার চেষ্টা করছে : এমরান সালেহ প্রিন্স

আপডেট সময় ০৯:৩২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩