ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে জমি জবর দখলের অপচেষ্টা

ইসলামপুর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামের বিরোধপূর্ণ জমি। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় কেনা সম্পত্তি জোর করে জবর দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। জবর দখল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগী পরিবারটি ।

অভিযোগে জানা গেছে, ইসলামপুর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পচাবহলা মোল্লাপাড়া গ্রামের শহিদুর রহমান ও তার লোকজনরা পচাবহলা বাজার সংলগ্ন বিআরএস-৪৬৬৫ নং দাগের ৩ শতাংশ জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। প্রধান সড়ক সংলগ্ন জমি হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতিবেশী জমির মালিক মৃত নায়েব আলীর আকন্দের ছেলে মোজাম্মেল আকন্দ, উকিল উদ্দিন, আ. মান্নান ও তার লোকজনরা জোর করে দখলের অপচেষ্টা চালাচ্ছে। ৫ জানুয়ারি গভীর রাতে ওই জমিতে ভেকু দিয়ে মাটি কেটে রাতারাতি ঘর তুলেছে।

ক্রয় সূত্রে মালিক শহিদুর রহমানের ভাই মফিজল হক জানান, গভীর রাতে দখল করার খবর শুনে বাধা দিতে গেলে বিভিন্ন হুমকি দেয়। তাৎক্ষণিক ইসলামপুর থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক মিয়া জানান, জমি সংক্রান্ত দু’পক্ষের বিশৃঙ্খলার ঘটনা জেনে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। তবে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে জমি জবর দখলের অপচেষ্টা

আপডেট সময় ০৮:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩