ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ধারা অব্যাহত রেখে স্মার্ট দেশ গড়বো : ধর্ম প্রতিমন্ত্রী

বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্মার্ট দেশ গড়বো আমরা। সরকার দেশে শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সবক্ষেত্রে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উন্নয়নের এই ধারা বন্যা বা করোনা মহামারি রুদ্ধ করতে পারেনি। আমাদের সামনে উন্নয়ন ও সমৃদ্ধির স্মার্ট বাংলাদেশের হাতছানি। এই সুযোগ কাজে লাগোতে হবে।

তিনি ৩১ ডিসেম্বর জামালপুরের ইসলামপুরে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের কুমিরদহ উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমি ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনের জাতীয় নির্বাচনে আবারো উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে হবে। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম. জামাল আব্দুন নাসের বাবুল, ইউএনও তানভীর হাসান রুমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পলবান্ধা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন ও জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে সুধী ও ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়ন ধারা অব্যাহত রেখে স্মার্ট দেশ গড়বো : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২