ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই। তিনি ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন ৮২ বছর বয়সী এই তারকা।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।

গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৫৮ সালের সুইডেনে বিশ্বকাপ জয়ে ব্রাজিল দলের হয়ে দারুণ ভূমিকার জন্য মাত্র ১৭ বছর বয়সে তারকাখ্যাতি পেয়েছিলেন পেলে। মূলত ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে মোট তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। তিনিই একমাত্র খেলোয়াড়, যিনি এতবার বিশ্বকাপ জয় করেছেন। ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলে রেকর্ড ১২৮১ গোল করেন পেলে। এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক ম্যাচের গোলও রয়েছে। পেলের ফুটবলের শৈলী, যা ছিল অ্যাথলেটিসিজম এবং মন্ত্রমুগ্ধ চালের নিখুঁত মিশ্রণ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কিংবদন্তি ফুটবলার পেলে আর নেই

আপডেট সময় ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২