ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

বকশীগঞ্জে ভূমিহীন পরিবারের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দোবস্তকৃত জমির মালিক সহিদুর রহমান।ছবি:বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৩৪ বছরেও বন্দোবস্তকৃত জমি বুঝিয়ে ও দখল না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভূমিহীন একটি পরিবার।

২৪ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলার মেরুরচর ইউনিয়নের জব্বারগঞ্জ বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন করেন সহিদুর রহমান ও আমেনা বেগম নামে ভূমিহীন দুই ব্যক্তি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বন্দোবস্তকৃত জমির মালিক সহিদুর রহমান। সহিদুর রহমান বলেন, ১৯৮৮ তে তৎকালীন জামালপুর জেলা প্রশাসক বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর উজান পাড়া গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে ভূমিহীন সহিদুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর মৌজা থেকে আরওআর ও বিআরএস রেকর্ডমূলে ১ নম্বর খতিয়ানভুক্ত ২০০ শতাংশ খাস জমি বন্দোবস্ত দিয়ে সাব রেজিষ্ট্রি অফিসে কবুলিয়ত দলিল করে দেন। তখন থেকে আমি বন্দোবস্তকৃত জমির নামজারি করা সহ সকল প্রকার ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছি। কিন্তু বন্দোবস্তকৃত জমিটি স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক দখল করে রাখায় দীর্ঘদিনেও আমি ও আমার স্ত্রীর নামে বরাদ্দকৃত জমি বুঝিয়ে না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছি।

বর্তমানে এই জমিটি দখল পেতে সরকারি দপ্তরগুলোর দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। এতে করে আমি অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছি।

তাই সংবাদ সম্মেলনে সহিদুর রহমান তাদের নামে বন্দোবস্তকৃত জমি পরিমাপ করে বুঝিয়ে দিতে জামালপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও মেরুরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

বকশীগঞ্জে ভূমিহীন পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৭:৫১:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২