ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে উৎসাহিত করছে না যুক্তরাষ্ট্র

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্র ৬ ডিসেম্বর বলেছে, তারা ইউক্রেনকে রাশিয়ায় হামলা চালাতে ‘উৎসাহিত’ করছে না। দেশটির বিভিন্ন ঘাঁটিতে কিয়েভ একের পর এক ড্রোন হামলা চালানোর পর ওয়াশিংটনের পক্ষ থেকে এ মন্তব্য করা হলো। খবর এএফপি’র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে উৎসাহিত বা সক্ষম করিনি।’

তিনি বলেন, ‘ইউক্রেনের স্বাধীনতা রক্ষায় সহযোগিতা করার ক্ষেত্রে আমরা সবকিছু করছি। ইউক্রেনকে সহযোগিতায় বিশ্ব সবকিছু করছে।’

রাশিয়া বলেছে যে ৫ ডিসেম্বর তাদের ভূখণ্ডের একেবারে অভ্যন্তরের তিনটি ঘাঁটিতে হামলায় তিনজন নিহত এবং দুটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন যে ইউক্রেন সোভিয়েত যুগের সাধারণ ড্রোন ব্যবহার করেই রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে । এক্ষেত্রে তাদেরকে মস্কোর ২৪ ফেব্রুয়ারি আক্রমণের পর পশ্চিমা শক্তিগুলির দেওয়া বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কাজে লাগাতে হয়নি।

প্রাইস সাংবাদিকদের বলেন, ‘আমরা ইউক্রেনকে তাদের সার্বভৌম ভূখণ্ডে (ইউক্রেনের মাটিতে) রাশিয়ার আগ্রাসনকারীদের মোকাবেলা করার জন্য যা প্রয়োজন তা সরবরাহ করছি।’

রাশিয়ার হামলা প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছে এইচআইএমএআরএস (একটি রকেট সিস্টেম যা যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে দেখা হয়) পাঠিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদনের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রাইস।

এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন প্রকাশ্যে বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনকে দূর-পাল্লার কোন ক্ষেপণাস্ত্র দেয়নি।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রাশিয়ায় ইউক্রেনের হামলাকে উৎসাহিত করছে না যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২