ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সায়েমকে বহিষ্কার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম হামিদুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে গঠনতন্ত্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এসএম আবু সায়েমকে বহিষ্কার করা হয়েছে। ৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করা হয়।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম হামিদুল্লাহ ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের যৌথ স্বাক্ষরিত বহিষ্কার পত্র পাঠ করা হয়।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ বিরোধী কাজে লিপ্ত রয়েছেন। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই তাকে ৪ ডিসেম্বর থেকে দলের সকল পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ছামাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আকরামুল হক, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক আবদুল কাদের পেট্রোল, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি খোকন আকন্দসহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে জাতীয় পার্টির সহ-সভাপতি আবু সায়েমকে বহিষ্কার

আপডেট সময় ০৮:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২