ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়কে ‘চরম বিপর্যয়’ বললেন মুলার

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিফা বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মত নক-আউট পর্বে উঠতে ব্যর্থ চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। চলমান কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।

গতরাতে আল-খোরে আল-বায়াত স্টেডিয়ামে গ্রুপ-ই’তে নিজেদের শেষ ম্যাচে জার্মানি ৪-২ গোলে হারায় কোস্টা রিকাকে।

এ ম্যাচ জয়ের পরও গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি জার্মানি। স্পেনের সাথে সমান ৪ করে পয়েন্ট জার্মানদের। গোল পার্থক্যে পিছিয়ে পড়ে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ করতে হয় জার্মানিকে। স্পেনের গোল +৬। জার্মানির +১ গোল।

২০১৪ বিশ্বকাপ জয়ের পর টানা দুই আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো জার্মানি। বিশ্বকাপ থেকে জার্মানির এমন বিদায়কে ‘চরম বিপর্যয়’ বলছেন বিশ্বকাপ জয়ী দলের স্ট্রাইকার থমাস মুলার।

কোস্টা রিকার সাথে ম্যাচ শেষে মুলার বলেন, ‘এটা চরম বিপর্যয়। আমাদের জন্য এটি অবিশ্বাস্যরকমের তিক্ত অভিজ্ঞতা। আমাদের ফলাফল যথেষ্ট ছিল না (যদি জাপানের কাছে স্পেন না হারতো)। শক্তিহীনতার অনুভূতি হচ্ছে।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে অভিষেক হওয়া মুলার বলেন, ‘যদি জার্মানির হয়ে এই ম্যাচই আমার ক্যারিয়ারের শেষ হয়, তাহলে এটা পরম আনন্দের। সবাইকে অনেক ধন্যবাদ।’

দলের সাথে কাটানো সময়গুলো উপভোগ করেছেন উল্লেখ করে মুলার বলেন, ‘আমরা একসাথে অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। প্রতিটি ম্যাচেই আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আমি এটা ভালোবাসা দিয়ে করেছি। বিশ্বকাপে চরম বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে আমাদের।’

জার্মানির বিদায়ের জন্য দলের বাজে পারফরমেন্সের দিকে আঙুল তুলেছেন কোচ হানসি ফ্লিক। তিনি বলেন, ‘আপনি যদি আমাদের খেলাগুলো ও গোল সংখ্যা দেখেন, যেখানে আমাদের দোষ ছিলো। আমি নিশ্চিত স্পেন ও জাপানের বিপক্ষে আমরা গোলের সেরা সুযোগগুলো নষ্ট করেছি।’

বিশ^কাপ থেকে জার্মানির বিদায়ে অনিশ্চিত ভবিষ্যৎতের মুখে পড়েছেন ফ্লিক। তারপরও দলের ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘ইউরোর আলোকে, এখন এটা নিয়ে (ভবিষ্যৎ) কথা বলা কঠিন। কিন্তু আমাদের বিশ্বকাপ নিয়ে মূল্যায়ন করতে হবে ও ভিন্ন দিকে এগোতে হবে। খুব শীঘ্রই পরবর্তী ধাপ নিয়ে ভাবতে শুরু করবো। ভবিষ্যৎ কেমন হয় এবং কিভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়। আমরা সবকিছু মূল্যায়ন করবো।’

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে জার্মানির বিদায়কে ‘চরম বিপর্যয়’ বললেন মুলার

আপডেট সময় ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২