ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জিলবাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

জিলবাংলা চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করেন অতিথিবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকলের আখ মাড়াই কার্যক্রম ২ ডিসেম্বর বিকালে শুরু হয়েছে। চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করে ৬৫তম আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।

চিনিকল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আখচাষী কল্যাণ সমিতির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

জিলবাংলা চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আশরাফ আলী, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন ও দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু বক্তব্য রাখেন।

আলোচনা সভায় চিনিকলের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আখচাষী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিবিদ শফিকুল ইসলাম শিবলী।

জানা গেছে, চলতি মাড়াই মৌসুমে এই চিনিকলে ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৬০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৭ শতাংশ। ৮০ থেকে ৮৫ দিনের মত মাড়াই কার্যক্রম দিবস চলবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিলবাংলা চিনিকলে আখ মাড়াই শুরু

আপডেট সময় ০৯:৫৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২