ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, শিগগিরই গ্রেপ্তার : ডিবি প্রধান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দু’জঙ্গি সদস্য ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতরা নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান ২১ নভেম্বর রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বলেন, আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের সিসিটিভি পর্যালোচনা করে শিগগিরই গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে। তারা যাতে পালাতে না পারে সেজন্য ইতোমধ্যে পুলিশপ্রধান সারাদেশে রেড অ্যালার্ট জারি করেছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে খুব শীঘ্রই এ ঘটনার মাস্টার মাইন্ড মেজর জিয়াসহ অন্যান্যদের গ্রেফতার করা হবে। পলাতক জঙ্গি ও ছিনতাইয়ের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে।

হারুন অর রশিদ বলেন, জঙ্গিরা পালিয়ে যাওয়ার পরপরই ডিবি, সিটি ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেন। এ ঘটনায় প্রাথমিকভাবে রাজধানীর বিভিন্ন অলি-গলিতে চেকপোস্ট স্থাপন এবং তল্লাশিও চলছে। আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ২০ জনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়। পালানোর চেষ্টা করা দুই জঙ্গিসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সবকিছু মিলিয়ে তদন্ত চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হারুন বলেন, দায়িত্ব অবহেলার কারণে ডিএমপি কমিশনার ইতোমধ্যেই পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন।

তিনি বলেন, ‘কোর্ট এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং জঙ্গি আনা-নেয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পুলিশ প্রটেকশন রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোর্ট এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করতে ইতোমধ্যে কমিশনার নির্দেশ দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতরা নজরদারিতে, শিগগিরই গ্রেপ্তার : ডিবি প্রধান

আপডেট সময় ০৯:১৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২