ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ১৭ নভেম্বর বলেছেন, দেশটির লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাশিয়া নতুন করে ইউক্রেনের বিভিন্ন নগরীতে ব্যাপক হামলা চালানোয় দেশটির বিদ্যুৎ অবকাঠামো মুখ থুবড়ে পড়ায় ব্যাপক জনগোষ্ঠী অন্ধকারে নিমজ্জিত হয়। খবর এএফপি’র।

তিনি বলেন, ‘বর্তমানে ইউক্রেনের এক কোটিরও বেশি মানুষ বিদ্যুতবিহীন অবস্থার রয়েছে।’

তিনি আরো বলেন, রাশিয়ার হামলায় ওডেসা, ভিনিৎসিয়িা, সুমি ও কিয়েভ অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
জেলেনস্কি বলেন, ‘আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সবকিছু করছি।’

সর্বশেষ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে মস্কো বাহিনী চলে যাওয়ায় সেখানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার পর ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ব্যাপকভাবে রাশিয়ার হামলার শিকার হয়।

ইউক্রেনের বিভিন্ন নগরী থেকে এএফপি’র সাংবাদিকরা জানান, সর্বশেষ হামলা এমন এক সময় চালানো হলো যখন এই মৌসুমের শীত পড়া সবেমাত্র শুরু করেছে। সামনে কঠিন দিন আসছে কিয়েভের কর্মকর্তারা এমন সতর্ক করে দেয়ার পর এসব হামলা চালানো হলো।

রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর এতো বেশি ক্ষতি হয়েছে যে কিয়েভ কর্তৃপক্ষকে তাদের গ্রিড রক্ষায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিতে হচ্ছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইউক্রেনের এক কোটি মানুষ অন্ধকারে : জেলেনস্কি

আপডেট সময় ০৩:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২